
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ব্যালন ডি’অর। আর এ পুরষ্কার কে জিতবে, এ নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের মধ্যে। খেলোয়াড় এবং তাদের সতীর্থদের মধ্যেও এ বিষয়ে রোমাঞ্চ কাজ করে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ইতোমধ্যেই আটবার এই পুরস্কার জিতেছেন। যা রীতিমত রেকর্ড করেছেন তিনি। দীর্ঘ সময় পর এবার তিনি ব্যালন ডি’অরের তালিকায় না থাকলেও, নিজের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করেছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি সম্প্রতি বলেছিলেন, এবারের ব্যালন ডি’অরের জন্য যোগ্য দাবিদার হলেন ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। মেসিও তার জুনিয়র সতীর্থের প্রতি সমর্থন জানিয়েছেন, এবং মার্টিনেজকে এই পুরস্কারের জন্য উপযুক্ত বলে মনে করছেন।
আজ (বুধবার) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যে লড়াইয়ে ৬-০ গোলে বিজয়ী হয়েছে আর্জেন্টিনা, যেখানে ৩৭ বছর বয়সী মেসি হ্যাটট্রিক করেছেন এবং লাউতারোও একটি গোল করেছেন। পুরো বছর জুড়ে মার্টিনেজ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জিতেছেন এবং ইন্টার মিলানকে ইতালিয়ান লিগ ‘সিরি আ’য় চ্যাম্পিয়ন বানিয়েছেন, পাশাপাশি কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল scorer হিসেবে গোল্ডেন বুটও জিতেছেন।
লিওনেল মেসি জানিয়েছেন, “সে একটি দুর্দান্ত বছর কাটিয়েছে, ফাইনালে গোল করেছে এবং কোপায় টপ স্কোরার হয়েছে। তার ব্যালন ডি’অর জেতা উচিত।”
লিওনেল স্কালোনি বলেছেন, “লাউতারোই সবচেয়ে বড় দাবিদার। আশা করি সে এটি (ব্যালন ডি’অর) পাবে। তার সামনে দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
আগামি ২৮ অক্টোবর প্যারিসে সব জল্পনার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। শর্টলিস্টে লাউতারোর নাম থাকলেও, সেখানে আরও বেশ কিছু আলোচিত নাম রয়েছে, যেমন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে এবং ম্যানসিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৫ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৬ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৬ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৬ দিন আগে

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৬ দিন আগে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২ অক্টোবর ২০২৬

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের পর নতুন ব্রাজিলকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। কার্লো আঞ্চেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানক্রাফট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
২৯ সেপ্টেম্বর ২০২৬