
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। একটি শিশুযত্ন কেন্দ্রে পড়তে যাওয়া দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ শিকার হতে হয়েছে।
রবিবার সকালে, শিশুটি আঁচল স্কুলে পড়তে গেলে, সেখানে দায়িত্বরত এক শিক্ষিকার ১৫ বছরের ছেলে তাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিকভাবে আশঙ্কামুক্ত হলেও শিশুটি মানসিকভাবে এখনো সুস্থ হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ছেলেটির বয়স ১৪-১৫ বছর এবং সে আগেও এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। তারা দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
সোহাগ আহমেদ/

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে আজ রোববার (৪ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল। এরপর নতুন করে সোনা বা রুপার দাম পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার দামে আজ পরিবর্তন দেখা গেছে।
১ দিন আগে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার রাতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে

দেশের বাজারে সর্বশেষ বুধবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২ দিন আগে

সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়াল সমান ৩২ দশমিক ৬০ টাকা।
২ দিন আগে

টানা তিন দফা দাম কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২ দিন আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ দিন আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে রাতের দিকে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে