সদ্য সংবাদ
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত ২২ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। এই চুক্তি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এ বছর ফেব্রুয়ারিতে মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে চান। ফলে ১ মার্চ থেকে তিনি চুক্তির আওতায় থাকবেন না। দীর্ঘদিন পর সাকিব আল হাসানও এবার কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন।
চুক্তির আওতায় মুশফিকুর রহিম ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিলেন। তার নাম টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহণের ভিত্তিতে প্রস্তাবিত হয়েছিল। তবে সম্প্রতি তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলবেন। তাই ১ মার্চ থেকে তাকে ‘বি’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।
এই বছর সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য তাসকিন আহমেদ 'এ প্লাস' ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। তিনি একমাত্র ক্রিকেটার, যিনি এই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন এবং তার মাসিক বেতন হবে ১০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।
অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন। তাদের মাসিক বেতন ৬ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী। তাদের মাসিক বেতন ৪ লাখ টাকা।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ, যাদের মাসিক বেতন ২ লাখ টাকা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা