সদ্য সংবাদ
চ্যাম্পিয়ন্স ট্রফির চরম ভরাডুবির পর ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে তিন ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর সমালোচনার ঝড় উঠেছে। চলতি আসরে বাংলাদেশ একটিও ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা, কোন ম্যাচেই ২৫০ রানও করতে পারেনি টাইগাররা। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ খেলা হয়েছে, একটি পরিত্যক্ত হয়েছে।
তবে সবচেয়ে হতাশাজনক ঘটনা ঘটে প্রস্তুতি ম্যাচে, যেখানে পাকিস্তানের তৃতীয় সারির দলের কাছে হেরে যায় বাংলাদেশ। দলের কোন ক্রিকেটারই ভালো পারফর্ম করতে পারেনি, সেজন্য সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। একমাত্র তাওহীদ হৃদয় সেঞ্চুরি করেছেন, নাজমুল হোসেন শান্তও একটি ম্যাচে ভালো খেলে। জাকের আলি অনিক কিছুটা ভালো খেললেও, দলটি হতাশাজনক পারফরমেন্সে ভুগেছে।
এদিকে, সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। দুজনই সিনিয়র হলেও, তাদের ব্যাটিংয়ের দুর্বলতা এবং খারাপ শটে আউট হওয়া দলের পরিস্থিতি আরও খারাপ করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
শান্তের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তার বোলিং পরিবর্তনের সিদ্ধান্তগুলো ছিল সমালোচিত। নিউজিল্যান্ডের বিপক্ষে, নাহিদ রানার ওভারে বল ব্যাটে লেগে কিপারের হাতে চলে গেলেও, আম্পায়ারের সিদ্ধান্তে আউট না হলে শান্ত রিভিউ নেননি, যদিও জাকের আলি অনিক বারবার বলছিলেন যে, বলটি ব্যাটে লেগেছে। পরবর্তীতে টিভি রিপ্লেতে নিশ্চিত হয় যে, বল আসলে ব্যাটে লেগেছিল। এই ভুল সিদ্ধান্তগুলো দলের জন্য অতি হতাশাজনক ছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জানা গিয়েছিল যে, শান্ত অধিনায়কত্ব ছাড়বেন। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই তিনি অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন, তবে বিসিবির অনুরোধে দায়িত্ব চালিয়ে যান। এছাড়া, টি-টোয়েন্টি অধিনায়কত্বও তিনি আগেই ছেড়ে দিয়েছেন।
নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো করতে পারেননি, তবে বিপিএলে ব্যাট ও বল হাতে সফল ছিলেন। তার নেতৃত্বগুণের প্রশংসাও হয়েছে অনেক জায়গায়। শোনা যাচ্ছে, যদি শান্ত অধিনায়কত্বে আগ্রহী না হন, তবে মেহেদী হাসান মিরাজ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাস। তিনি জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, যদিও সে সময় এটি ছিল নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে। তবে এবার তিনি পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার সুযোগ পেতে পারেন। আরেকটি নামও আলোচনায় রয়েছে, তাসকিন আহমেদ, তবে তার সম্ভাবনা কিছুটা কম। এখন দেখার বিষয় হল, বিসিবি কী সিদ্ধান্ত নেয়—শান্তকেই অধিনায়কত্ব চালিয়ে যেতে বলবে, নাকি নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে।
আয়শা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল