সদ্য সংবাদ
বিসিবিতে বড় দায়িত্ব পেলেন হাবিবুল বাশার
নিজস্ব প্রতিবেদক: হাবিবুল বাশার সুমনের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলকের সাথে জড়িত। বাশারের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বের শক্তিশালী দলগুলোকে পরাজিত করার কৃতিত্ব অর্জন করে। দেশের ক্রিকেটের উন্নয়নে যাঁরা বড় অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই সাবেক অধিনায়ক।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর বাশার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পুরুষ এবং নারী উভয় বিভাগে নির্বাচক হিসেবে কাজ করেছেন। গত বছর, নারী বিভাগের নির্বাচক পদ থেকে তিনি অব্যাহতি নেন এবং নতুন দায়িত্ব গ্রহণ করেন। তবে, সময়ের সাথে তার দায়িত্ব আবারও পরিবর্তিত হয়েছে।
এবার, তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার, দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে, বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "হাবিবুল বাশার পূর্বে আমাদের নারী ক্রিকেট বিভাগের দায়িত্বে ছিলেন। তাকে সেখানে থেকে সরিয়ে গেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।"
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল