
রংপুরের তারাগঞ্জে আন্ত:জেলা নারী ফুটবল খেলা নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের পর স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এ ঘটনাটি ঘটে ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ২টায়, যখন তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই আদেশ জারি করা হয়। এর ফলে খেলার আয়োজন বন্ধ হয়ে যায়।
প্রথমদিনের খেলার সূচি অনুযায়ী, বিকেল ৩টায় জয়পুরহাট জেলা এবং রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা ছিল। তবে তার আগে ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি আশরাফ আলী তার নেতাকর্মীদের নিয়ে প্রশাসনের কাছে গিয়ে খেলা বন্ধ করার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা মাঠে অবস্থান নেন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা অডিটোরিয়ামে বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও সেনাবাহিনীও।
রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, উক্ত বৈঠকে দুইপক্ষই নিজেদের অবস্থান থেকে সরে না আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন দুপুর ২টা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে। এর ফলে নারী ফুটবল খেলা আর অনুষ্ঠিত হয়নি।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
২৮ মিনিট আগে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
৩৫ মিনিট আগে

প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৫১ মিনিট আগে

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
১৪ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
১৫ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
২২ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২২ ঘণ্টা আগে