
আজ নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের ৩য় ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে, যেখানে জয় ছাড়া সেমিতে যাওয়ার আশা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ম্যাচটি শারজায় অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
বাংলাদেশ এর আগে গ্রুপপর্বে ১ম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি হলেও ব্যাটারদের ব্যর্থতায় ২১ রানের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ, যদিও ইংল্যান্ডকে মাত্র ১১৮ রানে আটকে রেখেছিল তারা। সেই হারে সেমিফাইনালে পৌঁছানোর পথ অনেকটা কঠিন হয়ে যায়।
আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে নিগার সুলতানা জ্যোতির দল। তবে ইতিহাস বাংলাদেশের পক্ষে নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ৩টি টি-২০ ম্যাচে একবারও জয় পায়নি বাংলাদেশ, বরং সব ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে। কিন্তু এবার নিগার সুলতানা জ্যোতিরা নতুন ইতিহাস গড়তে চায় এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেমির রাস্তা আরও সহজ করতে চাইবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
৬ ঘণ্টা আগে

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৫ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬