সদ্য সংবাদ
তামিম ইকবালকে যা নিয়ে বললো বিসিবি
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর ঘোষণায় বিসিবি তাকে দেশের ‘সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যান’ হিসেবে চিহ্নিত করেছে এবং তার অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগময় পোস্টে তামিমের অবসর ঘোষণা জানিয়ে লিখেছে, "বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় একটি যুগের সমাপ্তি ঘটল।"
বিসিবি আরও বলে, "তামিম, তোমার আইকনিক সেঞ্চুরি এবং অগণিত অবিস্মরণীয় স্মৃতি ক্রিকেট ভক্তদের মনে চিরকাল উজ্জ্বল থাকবে। কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করে আমাদের আস্থা অর্জন এবং স্বপ্ন পূরণে সাহস যোগানোয় তোমাকে ধন্যবাদ। নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর প্রেরণা দেওয়ার জন্য কৃতজ্ঞতা!"
তামিমের অবসর ঘোষণার সঙ্গে শেয়ার করা ছবির ক্যাপশনে বিসিবি লিখেছে, "নতুন প্রজন্মের প্রেরণাদাতা তামিম ইকবালকে ধন্যবাদ, একটি যুগের পরিসমাপ্তি।"
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নামগুলোর একটি হয়ে উঠেছেন। তিন সংস্করণ মিলিয়ে ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে তিনি ১৫,১৯২ রান করেছেন এবং ৯৪টি ফিফটি ও ২৫টি সেঞ্চুরির নজির স্থাপন করেছেন।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে তামিম লিখেছেন, "অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। সেই দূরত্ব আর ঘুচবে না, আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমার সম্পর্কে কোনো আলোচনা দলের মনোযোগ ব্যাহত করুক।"
তামিম ইকবালের অবসর বাংলাদেশের ক্রিকেটে এক যুগের সমাপ্তি, এবং তার অবদান সবসময় স্মরণীয় থাকবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল