
আধুনিক জীবনে দ্রুত চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত হেলিকপ্টারের জনপ্রিয়তা বাড়ছে। ব্যবসায়িক কাজে, জরুরি সেবা বা শখ পূরণের জন্য অনেকেই এই আকাশযান কেনার পরিকল্পনা করছেন। তবে কেনার আগে এর দাম, জ্বালানি খরচ এবং ব্যবহারিক দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।
ব্যক্তিগত হেলিকপ্টারের দাম শুরু হয় সাধারণত $120,000 (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) থেকে। তবে মডেলের ধরণ, ফিচার এবং ক্ষমতার ওপর নির্ভর করে এই দাম আরও অনেক বেশি হতে পারে। উন্নত ফিচার এবং দীর্ঘপাল্লার হেলিকপ্টারগুলোর ক্ষেত্রে এই দাম কয়েক মিলিয়ন ডলারে গড়াতে পারে।
একটি হেলিকপ্টার প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ লিটার বা তার বেশি জ্বালানি খরচ করে। আবার প্রতি কিলোমিটার গড়ে ৫ লিটার জ্বালানি প্রয়োজন হয়। তবে হেলিকপ্টারের ধরন, ওজন এবং ব্যবহারের উদ্দেশ্যের ওপর এই ব্যয়ের তারতম্য হয়।
হেলিকপ্টারের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এটি রানওয়ের প্রয়োজন ছাড়াই খাড়া উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। সংকীর্ণ এলাকা বা দুর্গম অঞ্চলে এটি সহজে পৌঁছাতে সক্ষম। এর পাখার ঘূর্ণন পদ্ধতি এমনভাবে তৈরি যে এটি একই স্থানে স্থির থেকে কাজ করতে পারে।
‘হেলিকপ্টার’ শব্দটি এসেছে ফরাসি hélicoptère থেকে, যা প্রথম ব্যবহৃত হয় ১৮৬১ সালে। শব্দটির উৎপত্তি গ্রীক শব্দ ἕλικ- (স্পাইরাল) এবং πτερόν (পাখা) থেকে। ১৯৪২ সালে ইগর সিকোরস্কি প্রথম বাণিজ্যিক হেলিকপ্টার তৈরি করেন, যা বর্তমানের আধুনিক হেলিকপ্টারের ভিত্তি স্থাপন করে।
হেলিকপ্টার সংকীর্ণ এবং বিচ্ছিন্ন স্থানে কার্যকরভাবে ব্যবহার করা যায়। দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ, ভারী মালামাল পরিবহন এবং জরুরি সেবা প্রদানে এটি খুবই কার্যকর। এমনকি ক্রেনের বিকল্প হিসেবে ঝুলন্ত ভারবাহক হিসেবেও এটি ব্যবহৃত হয়।
ব্যক্তিগত হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে এর কার্যক্ষমতা, প্রয়োজনীয়তা এবং ব্যয়ের দিকগুলো বিচার করা জরুরি। এটি শুধু একটি পরিবহন মাধ্যম নয়; এর সঙ্গে দক্ষ পরিচালনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি। সঠিক পরিকল্পনা থাকলে এটি হতে পারে একটি লাভজনক ও কার্যকরী বিনিয়োগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
৬ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
১ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর এবার দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই পেসার হাসান মাহমুদকে হারাচ্ছে টাইগাররা। চোট ও শারীরিক অস্বস্তির কারণে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
১ দিন আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
৩ দিন আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৩ দিন আগে

চুল কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সজীব (২৩) নামের এক যুবক। গতকাল ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে হাসনের মোড়ের উদ্দেশে বের হন। কিন্তু এরপর থেকে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
৫ দিন আগে

জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কে গিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাঙলা ক্যাম্পসের দর্শন বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক পার্থ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নগরগুলোকে সহনশীল করে গড়ে তোলা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরাই তার অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।
৬ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৬ দিন আগে