সদ্য সংবাদ
অনেক দিন পর স্বভাব সুলভ ব্যাটিং করলেন সাব্বির
ব্যাট হাতে সাব্বির রহমান যেন থামার নামই নিচ্ছিলেন না। সঙ্গী তানজিদ তামিমের সঙ্গে ইনিংস মেরামতের পর, শেষ পর্যন্ত সাব্বিরের অনবদ্য ব্যাটিংয়ে ঢাকা দলীয় সংগ্রহ দাঁড় করায় ১৭৭ রান। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।
ঢাকার ইনিংস শুরু হয়েছিল ইতিবাচকভাবে। শাহাদাত হোসেন দিপু ও তানজিদ তামিম ধীরে ধীরে রান তুলছিলেন। তবে দলীয় ৬৬ রানে খালেদের বলে ৮ রান করা দিপু সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। প্রথমে দেখে-শুনে ইনিংস গড়লেও পরে নিজের পুরনো রূপে ফিরলেন তিনি।
সঙ্গী তানজিদ তামিম নিজের ব্যাটে ঝড় তোলেন এবং ৪৮ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। তবে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তানজিদের বিদায়ের পর সাব্বির ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেন।
ইনিংসের ১৫তম ওভারে আরাফাত সানির বলে সাব্বির যেন ভয়ংকর হয়ে ওঠেন। সেই ওভারে ৩টি ছক্কা হাঁকিয়ে দলের রান বাড়ানোর পাশাপাশি নিজের রানও দ্রুত বাড়ান। এরপর আলিস আল ইসলামের করা পরের ওভারে ৬ ও ৪ হাঁকিয়ে পৌঁছে যান হাফ সেঞ্চুরির দোরগোড়ায়। ২২ বলে ফিফটি পূরণ করে সাব্বির জানান দেন তার আগ্রাসনের বার্তা।
শেষ ওভারে সাব্বিরের ইনিংস সেঞ্চুরির দিকে এগোচ্ছিল। তবে মাত্র ৩ রান যোগ করে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভার শেষে ঢাকার স্কোর দাঁড়ায় ১৭৭ রান।
থিসারা পেরেরা মাত্র ১ রানে আউট হলেও ফারমানউল্লাহ শাফি ১৫ রান করে দলের সংগ্রহ বাড়াতে সহায়তা করেন। সাব্বিরের সঙ্গে তার জুটি ঢাকাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল