
ভারতে সিরিজ চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। তবে নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
দেশে ফিরে আবারও দেশত্যাগে নিরাপত্তা চেয়েছেন সাকিব। এই টাইগার অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে সরকারের কোর্টে বল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। সাকিব দেশে খেলতে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
ক্রীড়া উপদেষ্টার আশ্বাস বানীর পরই ইতিবাচক মন্তব্য করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। গতকাল (সোমবার) মিরপুরে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, ‘আমার সাথে সাকিবের যোগাযোগ হয়েছে। যেহেতু সে ঘরের মাঠে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায়, আমি মনে করি এক্ষেত্রে তার ভালো সুযোগ রয়েছে।’
সাকিব বর্তমানে আমেরিকায় আছেন এবং ইউএস ন্যাশনাল টি-টেন লিগে খেলছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সোজা চলে যান আমেরিকা। সাকিবের নিরাপত্তার প্রশ্নে ফারুক আহমেদ বলেছেন, ‘দায়িত্বটা সরকারের, আমি তো একটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারি পর্যায় থেকে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তারা সিদ্ধান্ত নেবেন।’
তবে বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন, মিরপুরে সাকিবের নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন, ‘আমাদের যতটুকু ক্ষমতা তার মধ্যে ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, প্র্যাকটিস মাঠে যাবে। স্টেডিয়ামের নিরাপত্তা দায়িত্বটা নেওয়া আমাদের জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফেরা নিয়ে সাকিবের কিছু ‘ঝামেলা’ আছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার একটি মামলার আসামি তিনি। দেশে ফিরলে গ্রেপ্তার বা অন্যভাবে হয়রানির একটা শঙ্কা আছে। এ কারণে অবসর ঘোষণার সময় সাকিব বলছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।
ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি মনে করি দেশের সমর্থকদের সামনে আমার টেস্ট ক্যারিয়ারের ইতি টানাটা উপযুক্ত হবে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি এই ফরম্যাটটি ঘরে বসেই শেষ করতে চাই। আমি বিসিবির কাছে মিরপুরে আমার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছি। তা না হলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে আমার শেষ টেস্ট।
১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর প্রথম টেস্ট এবং ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৫ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬