সদ্য সংবাদ
বাংলাদেশি পেসারদের দক্ষতায় মুগ্ধ হয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শাহীন আফ্রিদি
পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের প্রশংসায় মাতেন এই গতি তারকা।
বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন শাহীন। তিনি বলেন,“আমার মনে হয়, তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। নাহিদ রানা অনেক গতিময়। তাকে এই গতি ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট বেশি খেললে সে আরও অভিজ্ঞ হবে। তাসকিন আহমেদ দলে নেতৃত্ব দিচ্ছেন, যা পেসারদের জন্য ইতিবাচক। তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং এবাদত হোসেনও আছেন। এবাদত চোট থেকে সেরে উঠছে। তাদের নিয়ে ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।”
বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসায় মুগ্ধ শাহীন। তিনি বলেন,“এখন পর্যন্ত বিপিএল দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে। মাঠ ভরা দর্শক সবসময় খেলার প্রতি আলাদা অনুপ্রেরণা দেয়। তামিম ভাইয়ের সঙ্গে খেলে ভালো সময় কাটাচ্ছি।”
ঢাকা ও সিলেটের উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শাহীন। তিনি বলেন,“সিলেটের উইকেট ঢাকার মিরপুরের চেয়ে ভিন্ন। এখানে বাউন্স কম এবং সুইংও অনেক কম। তাই টাইট বোলিং করতে হয়। গতকাল আমরা কিছু প্রস্তুতি নিয়েছিলাম, যার ফলে আজ কীভাবে বল করতে হবে, তা ভালোভাবে বুঝতে পেরেছিলাম।”
বরিশালের হয়ে বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও কোনো চাপ অনুভব করেন না শাহীন। তিনি বলেন,“চাপ নিয়ে ভাবি না। অতীতে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে, তা নিয়ে চিন্তা করি না। আমি কেবল বর্তমানে মনোযোগ দিই। উইকেট না পেলেও সমস্যা নেই, আমি নিজের প্রসেস অনুসরণ করি।”
তিনি আরও বলেন,“টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট পাওয়া সবসময় সহজ নয়। অনেক সময় ছোট বাউন্ডারিতে ব্যাটাররা সুবিধা পায়। তাই নিজের পরিকল্পনার ওপর স্থির থাকা জরুরি। আমি সেটাই করার চেষ্টা করছি।”
বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসিয়ে শাহীন আফ্রিদি তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। বিপিএলের মতো প্রতিযোগিতায় খেলেই তরুণ পেসাররা আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেদের আরও পরিণত করতে পারবে বলে মনে করেন তিনি। বল হাতে নিজের সেরাটা দিতে না পারলেও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চান পাকিস্তানের এই তারকা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল