সদ্য সংবাদ
বাংলাদেশকে লড়াকু টার্গেট দিলো ভারত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ও ভারতের উত্তেজনাপূর্ণ লড়াই চলছে। বায়োমাস স্টেডিয়ামে রোববারের এই ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগ্রেসদের সামনে।
ভারতের ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসার ফারজানা ইয়াসমিন। দলীয় ২৩ রানে প্রথম আঘাত হানেন তিনি, মাত্র ৫ রানে আউট করেন ওপেনার কমলীনিকে। এরপর পরের ওভারেই তিনি সানিকা চালকেকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন।
একপ্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান গোঙ্গাদি তৃষা। অধিনায়ক নিকি প্রসাদের সঙ্গে তার ৪১ রানের জুটি বিপদ সামাল দেওয়ার চেষ্টা করে। তবে নিকির (১২) বিদায়ের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তৃষা নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪৭ বলে ৫২ রান করে ফারজানার বলে আউট হন। শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ ও আয়ুশি শুক্লার ১০ রানে ভর করে ভারত সম্মানজনক সংগ্রহ পায়।
ফারজানার আগুনে বোলিং, সমর্থকদের উচ্ছ্বাসবাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন ছিলেন বল হাতে দুর্দান্ত। ৪ ওভারে ৩১ রান খরচায় তিনি নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। তার সঙ্গী নিশিতা আক্তার নিশি ২ উইকেট এবং হাবিবা ইসলাম ১ উইকেট তুলে নেন।
স্টেডিয়ামে বসার তেমন ব্যবস্থা না থাকায় বাংলাদেশের সমর্থকরা সাইডলাইনে দাঁড়িয়ে খেলা দেখেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা গলা ফাটিয়ে তাদের দলকে সমর্থন দেন। মাঠের উত্তেজনা দুই দলের খেলায় স্পষ্টভাবেই দেখা যায়।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নামবে টাইগ্রেসরা। সম্প্রতি ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের পর এবার মেয়েদের হাতেও আরেকটি শিরোপা আসতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল