
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ সাধারণত ভালো পারফরম্যান্স করতে পারেনি, তবে ভারতের বিপক্ষে এই সিরিজে তারা সাফল্য খুঁজবে। তাই দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আউট হলেন সৌম্য সরকার।
তানজিদ হাসান তামিম ও লিটন দাস প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশে থাকবেন তা কিছুটা নিশ্চিত। তবে ওপেনিংয়ে চমক হিসেবে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকেও। দলের অধিনায়ক নাজমুল হোসেন ওয়ান ডাউনে শান্ত। মিডল অর্ডারে চার নম্বরে খেলবেন তৌহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
ছয় নম্বরে ফিনিশার হিসেবে খেলবেন জাকার আলী অনিক, যিনি দলের হয়ে শেষ ওভারে ব্যাটিংয়ের দায়িত্ব পালন করবেন। ৭ নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ফাস্ট বোলিং আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই তিনের ওপর ভর করেই পেস আক্রমণ সামলাবে বাংলাদেশ। স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের সঙ্গে যোগ দেবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হুসেন, যিনি দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন।
৬ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে টেস্ট সিরিজের ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
৯ ঘণ্টা আগে

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৬ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬