
ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী এমপি ও নেতাকর্মী। ফলে অনেকটা তচনচ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের।
এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে। এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিংবা আওয়ামী লীগ কিআবারো ক্ষমতার মসনদ ফিরে পাবে।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগাজিন। চলতি বছরের এক আন্দোলন পাল্টে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক পটভূমি। শুরুটা হয়েছিল জুলাই কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলে শেখ হাসিনার নির্দেশে তাদের উপর গুলি চালায় সরকারি দল ছাত্রলীগ ও পুলিশ বাহিনী।
এরপর সেই আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনার পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী কালীন সরকার। ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। তবে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগের আমলের দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে।
তাছাড়া অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগও বাড়বে বলে একমত অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টাইম ম্যাগাজিন কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ঢাকা ভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক বিশ্লেষক জিল্লুর রহমান জানিয়েছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোন সুযোগ নেই।
তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যস্ত হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল এদিকে টাইম ম্যাগাজিন কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ও ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন’ ‘দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা শেখ হাসিনা। কারণ গত ১৫ বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে।
এসময় নির্বাচনে দাঁড়ানো নিয়ে শেখ হাসিনা কি ভাবছেন জানতে চাইলে জয় বলেন ‘ শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হলো শেখ হাসিনাকে কার্ড চরিত্র হিসেবে দাঁড় করানো। তারা শেখ মুজিবের কন্যার বিকল্প ভাবতেও পারে না বলে জানিয়েছেন বিশ্লেষক জিল্লুর রহমান।
শেখ হাসিনার বিকল্প জয় করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘জয় যদি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে না পারেন। তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই। কোনদিকে রাজনৈতিক নেতা হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে জয় আসবেন কিনা জানতে চাইলে প্রাইম ম্যাগাজিন কে তিনি জানান তার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসতেও হতে পারে।
তবে এখনো কোন সিদ্ধান্ত নেননি তিনি সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বর্তমান সরকারের কার্যক্রমের ওপর। অন্তর্বর্তী সরকার যদি উল্লেখযোগ্যভাবে সফল হয় তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
২ ঘণ্টা আগে

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
২২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
২৩ ঘণ্টা আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
১ দিন আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
১ দিন আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
১ দিন আগে