অর্থনৈতিক সংস্কার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে-স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে যে বিপদ হবে জানালো সিপিডি
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২৪ আগস্ট ২০২৬, ২৩:০২ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়নে অর্থের উৎস জানতে চায় আইএমএফ, কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারের আর্থিক সক্ষমতা, প্রয়োজনীয় অর্থের উৎস এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন ঋণ কর্মসূচির অনুমোদনের আগে সংস্থাটি জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে এই বিপুল অতিরিক্ত ব্যয় বহন করবে।
১০ জুলাই ২০২৬, ১৮:১২ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়ন কবে? যা জানালেন অর্থমন্ত্রী আমির খসরু
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি—এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পে স্কেলের সুপারিশগুলো আগে পর্যালোচনা করতে হবে। বর্তমান আর্থিক বাস্তবতায় এটি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেটি যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগে সুপারিশ, তারপর সিদ্ধান্ত অর্থমন্ত্রী বলেন, “পে স্কেলের সুপারিশ আমাদের আগে দেখতে হবে। না ...
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪১ | বিস্তারিত

যত দিনে বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল!
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার প্রাক্কালে দেশের অর্থনীতি ও বহুল আলোচিত নতুন বেতন কাঠামো নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো একবারে একটি বাজেটে বাস্তবায়ন না করে পর্যায়ক্রমে দেড় থেকে দুই বছরের মধ্যে কার্যকর করাই হবে অধিকতর বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে নিরাপদ পদক্ষেপ। তার মতে, অর্থনীতির ওপর হঠাৎ বড় ধরনের চাপ সৃষ্টি না ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৭ | বিস্তারিত

জাতীয় নবম পে স্কেল: চাকরিজীবী জন্য বড় সুখবর, যে অনুপাতে বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কারের পথে এগোচ্ছে সরকার। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ১:৮ অনুপাতে। একইসঙ্গে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে তিনটি ভিন্ন প্রস্তাব টেবিলে রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে কমিশনের এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বেতন বৈষম্যে লাগাম, দীর্ঘ আলোচনার ...
৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৮ | বিস্তারিত
