রাজনৈতিক খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

লুৎফুজ্জামান বাবরের বক্তব্য নিয়ে সংসদে বিভ্রান্তি, স্পিকারের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশনে হঠাৎ করেই সৃষ্টি হলো অস্বস্তিকর ও উত্তপ্ত পরিবেশ। বক্তব্যের তালিকা ঘিরে স্পিকার ও চিফ হুইপের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা সংসদের ভেতরে সময় ব্যবস্থাপনা ও সমন্বয়ের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়েও ওঠেছে নতুন আলোচনা।
২৮ এপ্রিল ২০২৬, ১২:১১ | বিস্তারিত

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, কততম স্টেজে ?
নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন।
২৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

নির্বাচনে স্বামী হার, সংসদে যাচ্ছেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক সমীকরণ। বিএনপি প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হলেও দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমানের স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী পেয়েছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন।
২২ এপ্রিল ২০২৬, ১২:২৬ | বিস্তারিত

এনসিপির জন্য বড় দুঃসংবাদ, হারালেন কেন্দ্রীয় আরেক নেত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে। শনিবার (১৮ এপ্রিল) তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
১৮ এপ্রিল ২০২৬, ২১:৫৫ | বিস্তারিত

সংরক্ষিত নারী আসন নিয়ে বিএনপিতে তুমুল প্রতিযোগিতা, কারা পাচ্ছেন মনোনয়ন?
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তফসিল ঘোষণার মাধ্যমে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, আর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।
৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৩ | বিস্তারিত

চরমোনাই পীর ফয়জুল করিমের ২ আসনের ফল প্রকাশ-দেখুন কে কত ভোটে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বেসরকারিভাবে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়। বরিশাল-৫ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, মুফতি ফয়জুল করিম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট, ফলে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ | বিস্তারিত

পে স্কেল নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে-স্কেল কার্যকরে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচিত সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ছিল ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। দাবি আদায়ে আন্দোলনকারীরা টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকবে না পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মোট ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শৃঙ্খলা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ‘কঠোর বার্তা’ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২১ | বিস্তারিত

বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ৬৯ জন হেভিওয়েট নেতা-দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আরও ৬৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়। তালিকায় সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ...
২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৯ | বিস্তারিত

বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমিরের মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় এক শোকাবহ ঘটনার জন্ম দিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ নেতা। মঞ্চেই তিনি দুর্বল হয়ে বসে পড়লে নেতাকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। ...
১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৫ | বিস্তারিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকল্প দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের অবস্থানের বিপরীতে পদক্ষেপ নেওয়ার দায়ে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ | বিস্তারিত
