‘হেঁটেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত হাসিনা’, দাবি ঘনিষ্ঠ সহযোগী অরিনের
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দাহ অরিনের দাবি, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। এ জন্য সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাব্য নয়টি পথও চিহ্নিত করেছেন তাঁর সমর্থকেরা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা ঘিরে নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে ভারত।
২৭ নভেম্বর ২০২৬, ২২:২২ | বিস্তারিত