জমির দলিল হারালেই বিপদ! নম্বর না জানলেও যেভাবে তুলবেন নকল
নিজস্ব প্রতিবেদক: জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। জমি বিক্রি, নামজারি, ব্যাংকঋণ কিংবা মালিকানাসংক্রান্ত কাজে দলিল প্রয়োজন হলে কীভাবে এগোবেন, তা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে মূল দলিল হারিয়ে গেলেই যে জমির মালিকানা প্রমাণের পথ বন্ধ হয়ে যায়, বিষয়টি এমন নয়। দলিলটি নিবন্ধিত হয়ে থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি রেকর্ডের ভিত্তিতে সার্টিফাইড কপি বা প্রত্যয়িত নকল সংগ্রহ করা যায়। এমনকি দলিল নম্বর জানা না থাকলেও নির্দিষ্ট তথ্য দিয়ে তল্লাশি করে দলিলের সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।
১৪ নভেম্বর ২০২৬, ১৪:১১ | বিস্তারিত