গাজীপুর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সিলেটে টানা তিন ঘণ্টা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭ | বিস্তারিত

বাংলাদেশ থেকে চুরি যাওয়া জিনিস ভারতের আম্বানির কাছে?
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত
