Nepal Flood ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নেপালের ঘটনায় বাংলাদেশের কাপ্তাই বাঁধ নিয়ে বড় সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ভয়াবহ স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তাঁর মতে, নেপালে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশেও হুবহু একই ঘটনা ঘটবে—এমনটি বলার সুযোগ নেই। তবে দেশের পাহাড়ি এলাকায় পানি জমে থাকা, বাঁধের উপস্থিতি, ভূমিকম্পের ঝুঁকি এবং দীর্ঘদিনের পুরোনো বাঁধের কাঠামোগত দুর্বলতা থেকে হঠাৎ বিপুল পানির প্রবাহ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
২৯ আগস্ট ২০২৬, ২৪:২০ | বিস্তারিত

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৩৬২, নিখোঁজ যত
নিজস্ব প্রতিবেদক: নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢলের পর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত অন্তত ৩৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ, বরফ ও কাদার নিচে এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৮ আগস্ট ২০২৬, ০১:১৭ | বিস্তারিত

নেপালের ভয়াবহ বন্যায় আটকা অপু বিশ্বাস, কেমন আছেন তারা?
নিজস্ব প্রতিবেদক: নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
২৬ আগস্ট ২০২৬, ২২:৪১ | বিস্তারিত

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ যত!
নিজস্ব প্রতিবেদক: নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার সঙ্গে পাহাড়ধস ও তুষারধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে কীভাবে বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে ফেলছে। প্রাণ বাঁচাতে মানুষকে ছোটাছুটি করে পালানোর চেষ্টা করতেও দেখা গেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কালো মাটি ও পলির প্রবল স্রোত সবকিছু গ্রাস করে নেয়।
২৬ আগস্ট ২০২৬, ২১:২৫ | বিস্তারিত
