আন্তর্জাতিক স্বর্ণ বাজার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজকের সোনার বাজারদর: জানুন সর্বশেষ রেট
নিজস্ব প্রতিবেদক: গহনাপ্রেমী ক্রেতা কিংবা দীর্ঘমেয়াদি মূল্যবান ধাতু ব্যবসায়ী সবার জন্যই দেশের স্বর্ণের বাজারের সর্বশেষ পরিস্থিতি এবং নতুন দামের হালনাগাদ তথ্য জানা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজার এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে। যারা বর্তমানে স্বর্ণালংকার ক্রয় কিংবা নিরাপদ কোনো ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, তাদের জন্য আজকের এই বাজারদর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
৫ আগস্ট ২০২৬, ০১:১৪ | বিস্তারিত

১৩ বছরের মধ্যে সর্বনিম্ন কম স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারা যেন থামছেই না। গত প্রান্তিকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতনের পর নতুন বছরের দ্বিতীয়ার্ধের প্রথম দিনেও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারী, স্বর্ণ ব্যবসায়ী এবং মূল্যবান ধাতুর বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ জুলাই ২০২৬, ০২:৩৪ | বিস্তারিত

হু হু করে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বিশ্ববাজারে স্বর্ণের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এর প্রভাবেই সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের দামেও নেমেছে দরপতনের ছায়া।
২৯ জুন ২০২৬, ১৯:০৭ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ধাক্কা, দেশে ভরি যত
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬, ১৮:৪৭ | বিস্তারিত

আজকে সোনার দাম কত?, জানুন ২২,২১,১৮ ক্যারেট সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
২১ এপ্রিল ২০২৬, ১৭:৫২ | বিস্তারিত

হু হু করে কমল স্বর্ণের দাম (১৫ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও, সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশের বাজারে। স্থানীয় পর্যায়ে তেজাবী স্বর্ণের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৫ এপ্রিল ২০২৬, ২৩:১১ | বিস্তারিত

আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম বিনিয়োগকারীদের দৃষ্টি কাড়ছে। ডলারের সাময়িক দুর্বলতার সুযোগে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে নতুন করে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, ফলে মূল্যবান এই ধাতুর বাজারে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য উত্থান।
২৭ মার্চ ২০২৬, ১৭:৫৪ | বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের মূল্য (২০ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ হাজার ৬৮৩ টাকা কমানো হয়েছে।
২০ মার্চ ২০২৬, ১৫:১২ | বিস্তারিত

ফের বাজার অস্থির, স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে বিনিয়োগকারীদের আচরণে বড় ধরনের প্রভাব ফেলছে। অনিশ্চয়তার এই সময়ে অনেকেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে গিয়ে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এরই প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
৬ মার্চ ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন: জানুন ৫ মার্চের বাজারদর
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা ছয়বার মূল্যবৃদ্ধির পর অবশেষে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে সোনায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। ৫ মার্চ ২০২৬ থেকে নতুন এই দর সারাদেশে কার্যকর রয়েছে।
৫ মার্চ ২০২৬, ১৩:৩১ | বিস্তারিত

দেশের স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি: জানুন আজজের দাম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফনের প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক অঙ্গনে ডলারের মান কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ওয়াশিংটন-তেহরান রাজনৈতিক উত্তেজনার জেরে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক ও স্থানীয় বাজারে।
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০ | বিস্তারিত

একলাফে কমে গেল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শুরুতেই স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার স্পট গোল্ডের মূল্য প্রায় ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৭.৭ ডলারে নেমে আসে। দিনের শুরুর দিকে পতনের হার ছিল আরও বেশি। বাজার বিশ্লেষকদের মতে, এ দরপতন সাময়িক হলেও তাৎপর্যপূর্ণ। স্বর্ণের মতো নিরাপদ সম্পদে সাধারণত অনিশ্চয়তার সময় চাহিদা বাড়ে। কিন্তু এদিন বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। স্বর্ণের দামে পতনের অন্যতম বড় কারণ হিসেবে ধরা হচ্ছে মার্কিন ডলারের শক্ত অবস্থান। ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: রাকিব: আন্তর্জাতিক বাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে সোনার দামে। টানা এক সপ্তাহ স্থিতিশীল থাকার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মূল্যবান এই ধাতুটির বাজারে নতুন করে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি নিরাপদ বিনিয়োগের প্রবণতা জোরদার হওয়ায় সোনার প্রতি আগ্রহও বেড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যে উঠে এসেছে। বিশ্ববাজারের সাম্প্রতিক লেনদেনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে স্পট গোল্ড বা তাৎক্ষণিক বাজারে সোনার দাম ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৯৮২.৫৯ ডলারে ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ | বিস্তারিত

আরও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম: কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপা–এর দামে চরম উর্ধ্বমুখী বিস্ফোরণ ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪,২০০ টাকা বেড়ে গেছে। এর ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভালো মানের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক স্পর্শ করেছে। নতুন দাম ঘোষণাঃ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করেছে। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে দেশের সব স্থানীয় অলঙ্কার বাজারে নতুন এই ...
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৫৫ | বিস্তারিত
