টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর মিলল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর দেশে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ আগস্ট ২০২৬, ১৩:১৬ | বিস্তারিত