তারেক রহমান দেশে ফেরা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর-দেখুন গন্তব্য যেখানে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। এই সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে গিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ | বিস্তারিত

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট হয়ে ঢাকায় আগমন এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করা উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ | বিস্তারিত

বাংলাদেশ সীমানায় তারেক রহমানকে বহনকারী বিমান: দেখুন (LIVE)
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশকের প্রবাসজীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিশেষ বিমানটি ইতোমধ্যেই বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রতীক্ষায় সারাদেশে ছড়িয়ে পড়েছে তীব্র আগ্রহ ও উত্তেজনা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই মুহূর্তটি ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। সরাসরি সম্প্রচার: চোখ রাখছে পুরো দেশ তারেক রহমানকে বহনকারী বিমানের অবস্থান ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ | বিস্তারিত

দেশে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেটে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ | বিস্তারিত

যে কারণে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ২৫ ডিসেম্বর-৩০০ ফিট বেছে নিলেন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, আবেগ ও রাজনৈতিক আগ্রহ। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে নজিরবিহীন উদ্দীপনা। বুধবার (২৪ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন তার দেশে ফেরা, কর্মসূচির ধরন, নিরাপত্তা ব্যবস্থা এবং ২৫ ডিসেম্বর তারিখ বেছে নেওয়ার পেছনের যুক্তি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ...
২৫ ডিসেম্বর ২০২৫, ২৪:১০ | বিস্তারিত

১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: ফেরা নিয়ে ৫টি অজানা তথ্য
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরবর্তীতে খালেদা জিয়ার অসুস্থতা–এর প্রেক্ষাপটে তার ফেরা দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফেরার পথে তারেক রহমানের জন্য রয়েছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ। পাসপোর্ট ও নাগরিকত্বের বিতর্ক নানা মহলে তারেক রহমানের নাগরিকত্ব ও পাসপোর্ট নিয়ে প্রশ্ন থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ...
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৩৭ | বিস্তারিত
