মেসির অবসর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মেসির অবসরের পর আর্জেন্টিনার যে পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও বিশ্বজয়ী এই তারকার বিদায়ের আবেগ যেন কাটছেই না। আর্জেন্টিনার জার্সিতে দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। জিতেছেন একের পর এক শিরোপা, গড়েছেন ব্যক্তিগত ও দলীয় বহু রেকর্ড। তাই তাঁর বিদায়কে ঘিরে শুধু ভক্তদের আবেগ নয়, আর্জেন্টিনা ফুটবল অঙ্গনেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬ | বিস্তারিত

মেসির সঙ্গে প্রতারণা করল আর্জেন্টিনা: নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসিকে ঘিরে নতুন এক বিতর্ক। বহু সমর্থকের অভিযোগ, আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ খেললেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে কোনো আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়নি।
২০ জুলাই ২০২৬, ২৩:৫৯ | বিস্তারিত

তবে কি ফাইনাল খেলবে না? আবেগঘন বার্তায় যা বললেন মেসি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আবেগঘন এক বার্তায় পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের পুরো স্কোয়াডের একটি ছবি প্রকাশ করে সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে এই দলকে ঘিরে গড়ে ওঠা অর্জন ও স্মৃতিকে এমন এক গল্প বলে উল্লেখ করেন, যা কখনও মুছে যাবে না।
২০ জুলাই ২০২৬, ২৪:০৮ | বিস্তারিত
