যুক্তরাষ্ট্রের ভিসা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আমেরিকান ভিসার নতুন নিয়ম চালু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ কিংবা ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে দেশটির নতুন ভিসা ও অবস্থানসংক্রান্ত ব্যবস্থা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে শিক্ষার্থীরা আগের মতো পুরো শিক্ষাজীবনের জন্য নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন না। বরং শিক্ষার্থীর নির্ধারিত পড়াশোনা বা প্রশিক্ষণের সময়সীমার ওপর ভিত্তি করেই দেশটিতে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২ | বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদানের বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে বলেছে, আবেদনপত্রে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য প্রদান করা কিংবা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে শুধু বর্তমান ভিসা আবেদনই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার সুযোগও মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
১৪ জুলাই ২০২৬, ০১:২০ | বিস্তারিত
