ফিফা র্যাঙ্কিং ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বিশ্বকাপের পর আর্জেন্টিনার জন্য ফিফার বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। সেই আঘাতের রেশ কাটার আগেই লিওনেল মেসিদের জন্য এলো আরও একটি বড় ধাক্কা। সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর বিশ্বকাপ জয়ের সুবাদে ফুটবল বিশ্বের নতুন এক নম্বর দল হিসেবে উঠে এসেছে স্পেন।
২১ জুলাই ২০২৬, ২৪:০৯ | বিস্তারিত

বিশ্বকাপে ফিফার নতুন নিয়মে বড় সুবিধা পাচ্ছে যে ৪ দল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। শেষ ষোলোর লড়াই শেষ হওয়ার পর কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। তবে শেষ আটের সমীকরণ প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ফিফার ড্র প্রক্রিয়া। কারণ এবারের বিশ্বকাপে এমন একটি নতুন কাঠামো অনুসরণ করা হয়েছে, যার ফলে বিশ্বের শীর্ষ দলগুলোকে টুর্নামেন্টের শুরুতেই একে অপরের মুখোমুখি হতে হয়নি। বরং পরিকল্পিতভাবে তাদের আলাদা ব্র্যাকেটে রাখা হয়েছে, যাতে সেমিফাইনালের আগে তাদের মধ্যে কোনো লড়াই না হয়।
১০ জুলাই ২০২৬, ০১:০১ | বিস্তারিত
