Weather Forecast Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি নিয়ে আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৮ | বিস্তারিত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, আবহাওয়ায় কী আছে?
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার চিত্রে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার মানচিত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ | বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাব কাটতে শুরু করলেও দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ | বিস্তারিত

ঘূর্ণিঝড় মোন্থা? ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’কে ঘিরে আবহাওয়ার পূর্বাভাসে নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এদিকে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
২৬ অক্টোবর ২০২৬, ১৩:৪৯ | বিস্তারিত

যেমন থাকবে আজকের আবহাওয়া, বৃষ্টি নিয়ে যা জানাল অধিদপ্তর?
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

আজ রাতেই যেসব এলাকায় বজ্রবৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে রাতের দিকে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ অক্টোবর ২০২৬, ২৩:২৪ | বিস্তারিত

যেমন থাকবে আগামীকালের আবহাওয়া, জানালো অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টির পর দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টি পুরোপুরি বন্ধ না হলেও এর বিস্তৃতি কমে আসতে পারে। এর মধ্যে ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:১২ | বিস্তারিত

সারা দেশে বৃষ্টির আভাস, থাকবে যত দিন?
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুধু এক-দুই দিন নয়, আগামী সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রায় ওঠানামা হতে পারে।
২৮ আগস্ট ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, যা জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ | বিস্তারিত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৮ আগস্ট ২০২৬, ১০:৪৬ | বিস্তারিত

আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ: ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
৮ আগস্ট ২০২৬, ০৮:৫৭ | বিস্তারিত

বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
২২ জুলাই ২০২৬, ১২:০০ | বিস্তারিত

আজকেই দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২২ জুলাই) ভোর থেকেই দেশের একাধিক এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বিশেষ করে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২২ জুলাই ২০২৬, ১১:৪৩ | বিস্তারিত

অতিভারী বৃষ্টি নিয়ে বড় দুসংবাদ, যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও দীর্ঘস্থায়ী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৪ জুলাই ২০২৬, ১৩:০২ | বিস্তারিত

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যেই বজ্রসহ ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৮ জুন ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

আজ থেকে আগামী ৫ দিনের আবহাওয়ার পুর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
১১ জুন ২০২৬, ১৩:৫৬ | বিস্তারিত
