Finance Division ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন একটি কাঠামো নিয়ে এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে নতুন বেতন নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬ | বিস্তারিত

যা জানা গেল নবম পে স্কেল নিয়ে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কাঠামোকে সামনে রেখে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং বর্তমানে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০০ | বিস্তারিত

নতুন পে-স্কেলে কার পেনশন কতো বাড়ছে? দেখুন বৃদ্ধির হার
নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছে সরকার। নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেলের আওতায় কম পেনশন পাওয়া পুরোনো অবসরপ্রাপ্তদের সুবিধা বাড়াতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন: জনুন কার বেতন কত হল
নিজস্ব প্রতিবেদক: সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
৮ জুন ২০২৬, ১৩:৪৮ | বিস্তারিত
