Metro Rail Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মেট্রোরেলে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে যাত্রীদের শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করা এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করা সম্ভব হবে।
২৪ অক্টোবর ২০২৬, ২২:০০ | বিস্তারিত

রাজধানীবাসির জন্য সুখবর: নতুন যেসব রুটে যুক্ত হচ্ছে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াতের সুযোগ তৈরি করতে বড় ধরনের মেট্রোরেল উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার দুই প্রান্তকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ | বিস্তারিত

ঈদে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীবাসীর যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঈদে ঘরমুখো মানুষের চাপ এবং নগরজীবনের ব্যস্ততা বিবেচনায় এবার ট্রেন চলাচলের সময় ও বিরতিতে আনা হয়েছে পরিবর্তন। নতুন এই সূচি অনুযায়ী ভোর থেকে রাত পর্যন্ত নির্ধারিত বিরতিতে চলবে মেট্রোরেল।
২১ মে ২০২৬, ১৮:৩৯ | বিস্তারিত
