আইপিএল খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ব্রেকিং নিউজ: আবশেষে গ্রেপ্তার তারকা ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে একটি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পুরো ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২ আগস্ট ২০২৬, ১৪:০৯ | বিস্তারিত

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তাব: যে সিদ্ধান্ত নিল মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৬ আসর থেকে হঠাৎ বাদ পড়ার ঘটনায় বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ পেয়েও তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি এগিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি কেকেআর কর্তৃপক্ষ “নন-স্পোর্টিং কারণ” দেখিয়ে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর ফলে তার সঙ্গে থাকা ৯ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪১ | বিস্তারিত

২৫ কোটিতে বিক্রি হলেন গ্রিন, কিন্তু পাবেন মাত্র ১৮ কোটি রুপি-রহস্য কি?
নিজস্ব প্রতিবেদক: আইপিএলের মিনি নিলাম শেষ হতেই খবরের শিরোনাম হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্কোয়াডে যুক্ত হয়ে নিলামের মঞ্চে কার্যত ঝড় তুলেছেন এই তারকা। এই দরের মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ডও গড়েছেন গ্রিন। আসন্ন আইপিএল মৌসুমে তিনি বেগুনি-সোনালি জার্সিতে মাঠ মাতাতে নামবেন। সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে থাকলেও নিলামে ওঠা বিশাল অঙ্কের পুরো অর্থ তিনি হাতে পাবেন না এটাই তৈরি করেছে ...
১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪ | বিস্তারিত
