সিলেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সিলেটে টানা তিন ঘণ্টা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭ | বিস্তারিত

নিজ বাড়িতে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮ | বিস্তারিত

২৪ ঘন্টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বন্যা হতে পারে
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বেড়ে যেতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও পানি ওঠার আশঙ্কা রয়েছে।
৩০ আগস্ট ২০২৬, ০১:০৫ | বিস্তারিত

যে কারণে এমপিদের ধমক দিলেন প্রধানমন্ত্রী, নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬, ২২:০২ | বিস্তারিত

সন্ধ্যার আগেই ঝড়ের সতর্কবার্তা, ৮০ কিমি বেগে কালবৈশাখীর অভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থির হয়ে উঠছে আবহাওয়া। দিনের গরমের পর সন্ধ্যা নামার আগেই কয়েকটি জেলায় শক্তিশালী ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের চারটি জেলার জন্য দেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এসব এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২৫ মে ২০২৬, ১৩:২৯ | বিস্তারিত

আবহাওয়ার সতর্কবার্তা: সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির অভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের চার জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২০ এপ্রিল ২০২৬, ১৩:৫৬ | বিস্তারিত
