বেতন কমিশন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
নিজস্ব প্রতিবেদক: আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাস্তবতায় বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে–স্কেল এখনই ঘোষণা করা হচ্ছে না তবে এ জন্য গঠিত পে–কমিশনের কাজ থামছে না। বরং কমিশনকে পূর্ণাঙ্গ কাঠামো ও সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে, যাতে নতুন নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করতে পারে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ বৈঠক করে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির ...
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল: সর্বশেষ যা জানা গেল-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার পরেও নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নে এখন নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বাস্তবায়নের পথে তিনটি প্রধান বাধা ১. অর্থ উপদেষ্টার সতর্কবার্তা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, নতুন পে স্কেল প্রবর্তন একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এর সঙ্গে দেশের আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক সংস্কারের গভীর সম্পর্ক রয়েছে। তাই সিদ্ধান্তটি হয়তো ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত
