নতুন পে-স্কেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলে এক অন্যরকম সমীকরণ: ১ম-৯ম গ্রেডের বেতন বাড়বে যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। নতুন পে-স্কেল চালু হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কাঠামো অনুযায়ী গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।
১৭ জুন ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

নবম পে-স্কেল দ্রুত কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
১১ জুন ২০২৬, ১৩:২৬ | বিস্তারিত

জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট আভাস মিলেছে। জীবনযাত্রার বর্তমান ব্যয়, বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নিয়ে তৈরি নতুন পে-স্কেলের সুনির্দিষ্ট কাঠামো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্র জানায়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে-কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেবে। এরপর ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, নতুন পে-স্কেল চলতি বছরের ১ ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত
