আগামীকালের আবহাওয়া ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি নিয়ে আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৮ | বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে যা জানালো অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৭ | বিস্তারিত

যেমন থাকবে আগামী কালকের আবহাওয়া, দেখুন পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার আকাশ দিনের বেশির ভাগ সময় মেঘলা থাকতে পারে। দিনের শেষ ভাগে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
২৯ অক্টোবর ২০২৬, ২৩:১৮ | বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাব কাটতে শুরু করলেও দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ | বিস্তারিত

কেমন থাকবে কালকের আবহাওয়া, দেখুন পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
২৪ অক্টোবর ২০২৬, ২২:৫৭ | বিস্তারিত

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস, যেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯ অক্টোবর ২০২৬, ২১:২০ | বিস্তারিত

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১ | বিস্তারিত

রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: সাময়িকভাবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৪ | বিস্তারিত
