government job news Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কাজ এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে জানান যে, সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কমিটির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্ঞাপন জারি করে নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।
১ আগস্ট ২০২৬, ১৪:৫০ | বিস্তারিত

৯ম পে স্কেল, বাস্তবায়নের জন্য নতুন ২ দাবি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: “কাজ বেশি, মাইনা কম” এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা কর্মচারীরা এবার সরাসরি সরকারের কাছে দাবি জানিয়েছেন সর্বোচ্চ দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।
৮ মে ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

নবম পে-স্কেলের বড় আপডেট: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন বেতন কমিশন সম্প্রতি নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
৭ মে ২০২৬, ২৩:১৪ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: নিয়োগ দিচ্ছে ৫ লাখ
নিজস্ব প্রতিবেদক: দেশের কর্মসংস্থান খাতে বড় ধরনের পরিবর্তন আনতে ব্যাপক নিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৫ এপ্রিল ২০২৬, ১৮:৩৮ | বিস্তারিত
