বাংলাদেশ সরকারি চাকরি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষায় বড় অগ্রগতি এলো। প্রস্তাবিত পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় পে-কমিশন। পূর্ণ কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের স্থায়ী ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, ...
৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ | বিস্তারিত

চূড়ান্ত পর্যায়ে নবম জাতীয় পে স্কেল, সর্বশেষ যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর পথে এগিয়ে যাচ্ছে দেশ। জাতীয় বেতন কমিশন নবম জাতীয় বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বস্ত সূত্র জানায়, নতুন পে স্কেলে বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে কমিশন অনড় অবস্থানে রয়েছে। গ্রেড সংখ্যা কমানো নিয়ে শুরুতে ...
৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩ | বিস্তারিত

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ-গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ-এর মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার ২২ ডিসেম্বর অধ্যাদেশটি জারি করে। এর মাধ্যমে আগের ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯ | বিস্তারিত

নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসা সরকারি কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘দাবি আদায় ঐক্য পরিষদ’ মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত’ পাওয়ার কথা জানিয়ে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন চলতি ডিসেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। তবে একইসঙ্গে তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না এলে কঠোর আন্দোলনে নামবেন সরকারি কর্মচারীরা। বৈঠকের অগ্রগতি: ডিসেম্বরেই গেজেটের আশা বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় ...
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ | বিস্তারিত
