ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও আস্থার বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের দিন নাগরিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন এ লক্ষ্যে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে যেকোনো ...
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৩০ | বিস্তারিত

পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ভোট দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। প্রবাসীদের ভোটের অগ্রগতি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট ...
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ | বিস্তারিত

নির্বাচনকালীন সময়ে কি ইন্টারনেট বন্ধ থাকবে? যা জানাল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেট সংযোগ ও গতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে পরিষ্কার অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে দেশে ইন্টারনেট সংযোগ পূর্ণমাত্রায় সচল থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল যুগে ইন্টারনেট বা ফেসবুক বন্ধ করা কোনো আধুনিক সমাধান নয়। অতীতের মতো ইন্টারনেট বন্ধ বা নিয়ন্ত্রণের পথে ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৯ | বিস্তারিত

বিএনপি নাকি জামায়াত কাকে চায় মানুষ? দেখুন ইনোভিশনের জরিপ
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের রাজনৈতিক মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপ। জরিপ অনুযায়ী, সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে বেশি সমর্থন জানাতে চান ভোটাররা। জরিপের ফলাফলে দেখা যায়, ৫২.৮০ শতাংশ ভোটার আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে আগ্রহী। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চান ৩১ শতাংশ ভোটার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের। তবে ভোট ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২০ | বিস্তারিত

হঠাৎ এক জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে এই পেশাদার ও নিরপেক্ষ বাহিনীকে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় মোতায়েন করা হয়েছে ২৪ প্লাটুন বিজিবি সদস্য। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সরকার ও ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত

বিএনপিকে কত শতাংশ লোক চায় সরকার হিসেবে?
নিজস্ব প্রতিবেদক: সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং তাদের তৃতীয় ধাপের জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। ৫,১৪৭ জন মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই জরিপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের ভাবনার একটি চিত্র ফুটে উঠেছে। জরিপের মূল ফলাফল: ভোটের হার: জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে ৫২.৮০% ভোটার বিএনপি জোটকে ভোট দিতে চান। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটের পক্ষে সমর্থন ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:০১ | বিস্তারিত

যে প্রতীক পেলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক হাঁস। প্রতীক বরাদ্দের দিন বুধবার (আজ) প্রতীক হাতে পেয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার রাজনৈতিক পথচলার পেছনে সবচেয়ে বড় শক্তি তার ভোটার ও কর্মী-সমর্থকরা। তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ভোটাররাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি জানান, মাঠে ...
২১ জানুয়ারি ২০২৬, ১৫:০২ | বিস্তারিত

২০ প্রার্থীকে সুখবর দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: মত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের জন্য নমনীয় মনোভাব দেখিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগের জন্য টাকা জমা দিয়ে আবেদন করেছেন, তাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে ২৩ জন দ্বৈত নাগরিকত্ব বিষয়ক প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত এবং ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ নিশ্চিত করা হয়েছে। শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার ...
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

হঠাৎ যে কারনে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আজ বুধবার (১৪ জানুয়ারি) হঠাৎ স্থগিত করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও মাত্র দুই ঘণ্টা আগে তা বাতিল করা হয়। স্থগিত হওয়ার কারণ দুপুর সোয়া ২টার দিকে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের পাঠানো বার্তায় জানান, ‘অনিবার্য কারণবশত’ নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। এর ...
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকল্প দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের অবস্থানের বিপরীতে পদক্ষেপ নেওয়ার দায়ে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ | বিস্তারিত

১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
নিজস্ব প্রতিবেদক: হাসান: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে বড় ধরনের কৌশলগত রদবদলে যাচ্ছে বিএনপি। প্রায় ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে পরিবর্তন এনে চমক তৈরির প্রস্তুতি নিয়েছে দলটি। নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, জোটগত সমঝোতা, আসন ছাড় ও হেভিওয়েট প্রার্থীদের স্থানান্তরের মাধ্যমে ভোটের সমীকরণ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বিএনপি। ঢাকা-১৭ নিয়ে রাজনৈতিক জল্পনা, মাঠে কি নামছেন তারেক রহমান? রাজধানীর ঢাকা-১৭ আসন ঘিরে ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০২ | বিস্তারিত

বিএনপির আসন সমঝোতা: দেখুন কাকে দেওয়া হল কোন আসন!
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য বড় রাজনৈতিক ছাড় দিল বিএনপি। দীর্ঘদিনের আন্দোলনী জোটের শরিক ৭টি দলের শীর্ষ নেতাদের জন্য নতুন করে আরও ৮টি সংসদীয় আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই সিদ্ধান্তকে আসন্ন নির্বাচন ঘিরে বিএনপির জোট রাজনীতির অন্যতম বড় সমঝোতা হিসেবে দেখা হচ্ছে। গুলশানে সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ | বিস্তারিত

বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ে টানা তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিশেষ কর্মশালাটি কার্যত প্রার্থী নির্ধারণের একটি অঘোষিত ফিল্টার হিসেবে কাজ করেছে। কর্মশালায় কারা আমন্ত্রণ পেয়েছেন এবং কারা পাননি সে তালিকা বিশ্লেষণ করলেই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নে বড় ধরনের রদবদলের আভাস মিলছে। রদবদলের তালিকায় হেভিওয়েটরা দলীয় সূত্রগুলো বলছে, অতীতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একাধিক প্রভাবশালী নেতার এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়া অনিশ্চিত হয়ে ...
২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ | বিস্তারিত

কাল থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সারাদেশে থাকবে কঠোর অবস্থান
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ...
১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৯ | বিস্তারিত

উপদেষ্টাদের নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে যে তথ্য দিলেন ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো উপদেষ্টা পদে বা সরকারের অন্য কোনো পদে থাকা ব্যক্তি ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। একইসঙ্গে তারা নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ ভোটে প্রার্থী হতে পারবে না। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারি পদে থাকা অবস্থায় কোনো প্রার্থী নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। প্রচার না হলে প্রার্থী হওয়াও সম্ভব নয়। ইসি ...
৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩ | বিস্তারিত
