ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে পোলিং অফিসার নিহত
নিজস্ব প্রতিবেদক: হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে দায়িত্ব পালন করতে গিয়ে মোজাহিদুল ইসলাম (মোঃ মুজাহিদুল ইসলাম) নামে এক পোলিং অফিসারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এর ২ নম্বর বুথে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ভোটগ্রহণ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ | বিস্তারিত