সরকারি বেতন সংস্কার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেল বাস্তবায়ন: যে দিন থেকে হতে পারে কার্যকর!
নিজস্ব প্রতিবেদক: রাকিব: বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যা ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে।
১১ মার্চ ২০২৬, ১৪:০০ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির জমা দেওয়া প্রতিবেদনগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই উদ্যোগকে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কমিটির নেতৃত্ব ও সদস্যরা মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা যুক্ত হয়েছেন। সদস্যরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রতিরক্ষা ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১ | বিস্তারিত
