pay scale gazette Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর, গেজেট প্রকাশ কবে!
নিজস্ব প্রতিবেদক: দেশের কোটি কোটি সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, নতুন এই বেতন কাঠামো প্রণয়নের যাবতীয় কাজ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে।
৭ আগস্ট ২০২৬, ১৫:১৯ | বিস্তারিত

পে-স্কেল: তারেক রহমানের কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। পবিত্র ঈদুল ফিতরের আগেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে এতে।
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৫ | বিস্তারিত

পে-স্কেল কার্যকর না হলে বড় কর্মসূচি: সময় বেঁধে দিল সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও সাম্প্রতিক পুলিশি হামলার প্রতিবাদে সরকারি কর্মচারীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান বলেন, গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে শান্তিপূর্ণ ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:১৪ | বিস্তারিত

নবম পে স্কেল: বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন এবং গেজেট প্রকাশের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না আসায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশজুড়ে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা। কর্মবিরতির সময় ও পরিধি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে ১ থেকে ৩ ফেব্রুয়ারি প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি দেওয়া ...
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪৮ | বিস্তারিত
