Bangladesh election commission news ট্যাগের খবর
এই ট্যাগের খবর

৪ হাজার ভোটে পিছিয়ে জামায়াতের সেক্রেটারি-দেখুর সর্বশেষ ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৬৩২ ভোটে পিছিয়ে রয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দুটি বড় ভোট একসঙ্গে হওয়ায় ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগতে পারে এমন আলোচনা চললেও নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই সব ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, আধুনিক প্রযুক্তি ও দ্রুত তথ্য সংগ্রহ পদ্ধতির কারণে এবার ফলাফল ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ | বিস্তারিত

পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ভোট দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। প্রবাসীদের ভোটের অগ্রগতি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট ...
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ | বিস্তারিত

নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: হাসান: সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং নির্বাচন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা ভোটের দিন কেউ যদি অরাজকতা সৃষ্টি করে বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়, তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সেনাপ্রধান। ...
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ | বিস্তারিত
