Salary News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে-স্কেল বাস্তবায়নে বড় দুঃসংবাদ চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। নীতিগতভাবে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত থাকলেও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগতে পারে। ফলে নতুন বেতন এবং জুলাই থেকে প্রাপ্য বকেয়া একসঙ্গে আগামী অক্টোবরের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১৯ জুন ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত
