ক্রীড়া খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

রোনালদোর গোল, আল-হামদানের জাদুতে জয় আল নাসরের
নিজস্ব প্রতিবেদক: আল-আউয়াল পার্কে বুধবার রাতটা স্মরণীয় করে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোলের সুবাদে আবহাকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে জয় পেয়েছে স্বাগতিক আল নাসর। আর এই গোলের মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯-এ। বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলক থেকে এখন আর মাত্র ২১ গোল দূরে তিনি।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ | বিস্তারিত

ফিফা বিশ্বকাপ: ফ্রিতে মোবাইলে দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি কোটি সমর্থকের জন্য আবেগ, উন্মাদনা এবং উৎসবের আরেক নাম। চার বছর পর পর আয়োজিত এই মহারণকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডা, প্রিয় খেলোয়াড়দের নিয়ে আলোচনা কিংবা পরিবারের সবাইকে নিয়ে টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগ সবকিছু মিলিয়ে বিশ্বকাপ যেন এক অন্যরকম উৎসব।
১৩ জুন ২০২৬, ২৪:৩০ | বিস্তারিত

আপডেট খবর: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অনিশ্চয়তা ও নানা টানাপোড়েনের অবসান ঘটতে যাচ্ছে। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে অবশেষে ইতিবাচক অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই আবার লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে দেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে। বোর্ড সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় সাকিব ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, সাকিবকে ...
৩০ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪ | বিস্তারিত
