বাড়ি ভাড়া ভাতা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা এই বৈঠক। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আজকের সভাতেই সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন ও ভাতা কাঠামোর মূল রূপরেখা নির্ধারিত হতে পারে। কী নিয়ে আলোচনা হবে আজ কমিশন সূত্র জানায়, আজকের বৈঠকে শুধু মূল বেতন বৃদ্ধির বিষয়টি ...
১৫ জানুয়ারি ২০২৬, ২০:০৪ | বিস্তারিত
