
সিনিয়ার রিপোর্টার

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হারের তালিকা প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে আজকের বাংলাদেশি টাকার মূল্য এখানে তুলে ধরা হয়েছে। তবে মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক বা বৈধ অর্থপ্রেরণ সেবার সর্বশেষ হার যাচাই করে নেওয়া জরুরি।
আজকের মুদ্রার বিনিময় হার
মুদ্রা | বাংলাদেশি টাকা |
|---|---|
সৌদি রিয়াল | ৩২.৮২ টাকা |
মালয়েশিয়ান রিংগিত | ৩০.২৮ টাকা |
সিঙ্গাপুর ডলার | ৯৬.৪৭ টাকা |
সংযুক্ত আরব আমিরাতের দিরহাম | ৩৩.৪২ টাকা |
কুয়েতি দিনার | ৩৯৮.৪৪ টাকা |
মার্কিন ডলার | ১২১.০৪ টাকা |
ব্রুনাই ডলার | ৯৬.৭১ টাকা |
দক্ষিণ কোরিয়ার ওন | ০.০৯ টাকা |
জাপানি ইয়েন | ০.৭৮ টাকা |
ওমানি রিয়াল | ৩১৯.৫২ টাকা |
লিবিয়ান দিনার | ১৯.২৩ টাকা |
কাতারি রিয়াল | ৩৩.৭৮ টাকা |
বাহরাইনি দিনার | ৩২৭.০৭ টাকা |
কানাডিয়ান ডলার | ৮৭.৩৬ টাকা |
চীনা ইউয়ান | ১৮.৪৪ টাকা |
ইউরো | ১৪০.৫৫ টাকা |
অস্ট্রেলিয়ান ডলার | ৮৭.৩২ টাকা |
মালদ্বীপিয়ান রুপি | ৭.৯৫ টাকা |
ইরাকি দিনার | ০.০৯ টাকা |
দক্ষিণ আফ্রিকার র্যান্ড | ৭.৫৯ টাকা |
ব্রিটিশ পাউন্ড | ১৬৪.৭৬ টাকা |
তুরস্কের লিরা | ২.৫১ টাকা |
ভারতীয় রুপি | ১.২৮ টাকা |
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা
প্রবাসীরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত অর্থপ্রেরণ ব্যবস্থা ব্যবহার করবেন। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো অবৈধ। বৈধ পথে টাকা পাঠালে প্রবাসীর অর্থ নিরাপদে দেশে পৌঁছানোর পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহেও অবদান রাখে।
মনে রাখতে হবে, এখানে দেওয়া হার একটি নির্দিষ্ট সময়ের বিনিময় হার। ব্যাংক, মানি এক্সচেঞ্জ বা অর্থপ্রেরণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রকৃত লেনদেনের হার ও প্রযোজ্য চার্জ ভিন্ন হতে পারে। তাই লেনদেনের আগে সর্বশেষ হার ও চার্জ জেনে নেওয়া ভালো।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
৭ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’
৯ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর নতুন করে সমন্বয় করা হয়নি সোনার দাম। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত আগের দামেই শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিক্রি হচ্ছে সোনা। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
১৫ ঘণ্টা আগে

জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। জমি বিক্রি, নামজারি, ব্যাংকঋণ কিংবা মালিকানাসংক্রান্ত কাজে দলিল প্রয়োজন হলে কীভাবে এগোবেন, তা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে মূল দলিল হারিয়ে গেলেই যে জমির মালিকানা প্রমাণের পথ বন্ধ হয়ে যায়, বিষয়টি এমন নয়। দলিলটি নিবন্ধিত হয়ে থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি রেকর্ডের ভিত্তিতে সার্টিফাইড কপি বা প্রত্যয়িত নকল সংগ্রহ করা যায়। এমনকি দলিল নম্বর জানা না থাকলেও নির্দিষ্ট তথ্য দিয়ে তল্লাশি করে দলিলের সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাব আয়োজিত ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। এতে মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা রয়েছে।
১ দিন আগে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, ৩টি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
১ দিন আগে