সিনিয়ার রিপোর্টার

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট লেখক সংগঠক ও সাংবাদিক জাকির আহমদকে প্রদান করা হয় 'দ্য আর্ট অ্যান্ড ইনোভেশন সাংবাদিক সম্মাননা ১৪৩৩'।
সংবাদ পরিবেশন, সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা এবং দুই দশকেরও বেশি সময় গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার স্বীকৃতি হিসেবে 'আগামী বাংলা প্রেস অ্যান্ড মিডিয়া'র পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অনুবাদ সাহিত্যে জয়া চৌধুরী ও বাপ্পাদিত্য রায় বিশ্বাস, কণ্ঠশৈলীতে মৌনীতা চট্টোপাধ্যায় ও সুশান্ত নন্দী এবং লোকসংগীতে পাপিয়া ঘোষাল সম্মানিত হন। ভারতের সাংবাদিক আবু রাইহানকেও সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রতনতনু ঘাটী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, পারমিতা ভৌমিক, অরুণ শীল ও বিনোদ ঘোষাল-সহ বিশিষ্টজনদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি দীপক লাহিড়ী, চিত্রা লাহিড়ী, সৌমিত বসু, মুকুল রায়, সৈয়দ হাসমত জালাল, রামকিশোর ভট্টাচার্য, সুদীপ্ত চ্যাটার্জী, ইউনুস মোল্লা, অদীপ ঘোষ, অলোক বিশ্বাস, অংশুমান চক্রবর্তী, শুভঙ্কর সাহা, অভীককুমার দে প্রমুখ।
সম্মাননা প্রদান ছড়াও অনুষ্ঠানে জাকির আহমদ এর কবিতার বই জলজোসনার কাব্যসহ একাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সঞ্চালনায় ছিলেন, বাচিকশিল্পী নন্দিনী লাহা। কবিতা, গান ও আবৃত্তির পাশাপাশি প্রকাশিত হয় 'হা! শৈশব'-এর পোস্টার ও 'দাবদাহ' পত্রিকার শারদীয় সংখ্যার প্রচ্ছদ।
পুরো আয়োজন পরিকল্পনা ও পরিচালনা করেন, আগামী বাংলা প্রেস এন্ড পাবলিকেশন্স এর সিইও কবি ও সাংবাদিক শুভদীপ রায়।

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
১ দিন আগে

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২ দিন আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৩ দিন আগে

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনো আলো সহ্য করা যায় না, আবার কখনো শব্দেও অস্বস্তি লাগে। এর সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাইগ্রেন তাই শুধু মাথাব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি দৈনন্দিন জীবনযাত্রায়ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অনর। পেশাদার চলচ্চিত্র ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান এআরআরআইয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ম্যাজিক ৯ সিরিজে নতুন ধরনের সিনেমাটিক ভিডিও সুবিধা আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ সেপ্টেম্বর অনর ম্যাজিক ৯ সিরিজ উন্মোচন হতে পারে বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানো থেকে শুরু করে মাসিক আয় ও সঞ্চয়ের হিসাব—সবকিছুতেই সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বড় ভূমিকা রাখে। আজ ১৩ সেপ্টেম্বর সৌদি রিয়ালের বিনিময় হারেও রয়েছে কিছুটা ওঠানামা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় তথ্যসূত্র অনুযায়ী, বর্তমানে ১ সৌদি রিয়ালের বিপরীতে প্রায় ৩২ টাকা ৮৫ পয়সা পাওয়া যাচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ১ রিংগিত = ৩০ টাকা ২৮ পয়সা। আজকের বাজারতথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে প্রায় ৩০ দশমিক ২৭৫ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, আমেরিকা ও অন্যান্য অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলোর মুদ্রার বর্তমান দর তুলে ধরা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থির নয়; বাজার পরিস্থিতি ও লেনদেনের সময় অনুযায়ী দিনের যেকোনো সময় এতে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬