সিনিয়ার রিপোর্টার

রাজধানীর সরকারি বাঙলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি পাশে দাঁড়িয়েছেন বাঙলা কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক মো. মোখলেছুর রহমান।
ভর্তি প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের নানা ধরনের জটিলতা ও সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে মো. মোখলেছুর রহমান কলেজের বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার উদ্যোগ নেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে সরকারি বাঙলা কলেজে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।
শিক্ষার্থীদের ভাষ্য, ভর্তি কার্যক্রমের সময় তিনি শুধু একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান না করে প্রত্যেকটি বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো সরাসরি শুনেছেন। পাশাপাশি সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। এতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমেছে বলে তারা মনে করেন।
শিক্ষার্থীদের এই অভিজ্ঞতা থেকেই মো. মোখলেছুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে, ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা। ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে তিনি সেই দায়িত্বশীল ভূমিকারই উদাহরণ তৈরি করেছেন।
এক শিক্ষার্থী বলেন, ভর্তি হওয়ার সময় বিভিন্ন বিষয়ে সমস্যায় পড়তে হয়েছিল। মোখলেছুর রহমান ভাই বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানে সহযোগিতা করেছেন। তাঁর এমন উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মোখলেছুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতেও তিনি যেন একইভাবে শিক্ষার্থীদের পাশে থাকেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করার এই উদ্যোগকে বাঙলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তাদের প্রত্যাশা, ছাত্ররাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
২ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
১১ ঘণ্টা আগে

গরমের দিনে স্বস্তির ঘুমের জন্য অনেকেই রাতভর এয়ার কন্ডিশনার বা এসি চালিয়ে রাখেন। কিন্তু সারারাত এসি চললে বিদ্যুৎ বিল বেড়ে যাবে কিংবা যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যাবে—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। বাস্তবে শুধু দীর্ঘ সময় এসি চালু থাকাই বড় সমস্যা নয়। বরং সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, অপরিষ্কার ফিল্টার, অতিরিক্ত কম তাপমাত্রায় এসি চালানো কিংবা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে কমে যেতে পারে কুলিংয়ের কার্যকারিতা এবং বেড়ে যেতে পারে বিদ্যুৎ খরচ।
২৯ আগস্ট ২০২৬

পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্যের স্মৃতি কাটতে না কাটতেই আকাশে দেখা দিতে যাচ্ছে আরেকটি বিরল মহাজাগতিক ঘটনা। আজ রাতে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। তখন চাঁদের সামান্য যে অংশ ছায়ার বাইরে থাকবে, সেখানে ম্লান কমলা কিংবা রক্তিম আভা দেখা দিতে পারে।
২৮ আগস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি, প্রচার এবং বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে।
২৭ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯ আগস্ট ২০২৬

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
১৫ আগস্ট ২০২৬

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬