
রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর এসেছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমান ভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। ফলে প্রথম ধাপে ১০ হাজার কর্মীর মালয়েশিয়া যাত্রা হবে ‘জিরো কস্টে’।
প্রথম বহরে থাকা এসব কর্মীকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।
শুক্রবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ১০ হাজার কর্মী পাঠানোর সিদ্ধান্তই নয়, মালয়েশিয়ার শ্রমবাজারে এবার বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। এর মধ্যে ২৫টি এজেন্সিকে সরাসরি নির্বাচন করেছে মালয়েশিয়া সরকার। অন্যদিকে ৩১২টি এজেন্সি সহযোগী রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ পাবে।
এ প্রক্রিয়ায় দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডও কাজ করবে।
ছয় মাসের ধারাবাহিক প্রচেষ্টার ফল
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় মাস ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে অনুরোধ জানানোর পর বিশেষ বিবেচনায় মালয়েশিয়া এই সুযোগ দিয়েছে।
রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে মালয়েশিয়ার মানবসম্পদ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের যৌথ কমিটি যাচাই-বাছাই করেছে।
তবে এ যাচাই-বাছাইয়ে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
১৬ মেডিক্যাল সেন্টার দিয়ে শুরু হবে কার্যক্রম
শ্রমবাজার দ্রুত চালু করার জন্য বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। তবে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে প্রতিটি মেডিক্যাল সেন্টার সরেজমিনে পরিদর্শন করবে। এরপর সেগুলোকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
এরই মধ্যে মালয়েশিয়া সরকারের অনুমোদিত বিদ্যমান তালিকা থেকে বাংলাদেশ সরকারের অনুরোধে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত মেডিক্যাল সেন্টারগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবশিষ্ট ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালার আলোকে মেডিক্যাল সেন্টারগুলো যাচাই-বাছাই করবে। এরপর তারা মেডিক্যাল সেন্টারের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু করবে।
বিমানবন্দর থেকে কর্মস্থল—নিরাপত্তায় জোর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরে অতীতে কর্মীদের হয়রানির অভিযোগ ছিল। এবার এ ধরনের সব হয়রানি বন্ধ করার ওপর জোর দিচ্ছে সরকার।
মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীরা যেন সরাসরি সংশ্লিষ্ট কোম্পানিতে কাজে যোগ দিতে পারেন, সেই ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি দেশটির শ্রম আইন অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিবাসন নিয়ে কোনো অভিযোগ তৈরি হলে দ্রুত তা সমাধানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপন করা হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনার আগে কোনো লেনদেন নয়
তবে এখনো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। এ বিষয়ে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে মন্ত্রণালয়।
তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কর্মীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে এখনই কোনো মেডিক্যাল টেস্ট না করানো এবং কোনো জায়গায় পাসপোর্ট জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সমঝোতা স্মারকে বাংলাদেশের স্বার্থ রক্ষার আশা
২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের দায়িত্ব এককভাবে মালয়েশিয়া সরকারের ওপর ন্যস্ত করা হয়। এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে রিক্রুটিং এজেন্সি অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে বলে তারা আশাবাদী।
মন্ত্রণালয়ের দাবি, বর্তমান সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় মালয়েশিয়ার আইনি শর্ত ও নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশের স্বার্থ এবং প্রবাসী কর্মীদের কল্যাণে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হলে বিপুলসংখ্যক বাংলাদেশির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এর পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরও সুদৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছে তারা।
তবে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো প্রক্রিয়াধীন থাকায় মন্ত্রণালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। তার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা দেওয়া, মেডিক্যাল টেস্ট করানো কিংবা পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৭ ঘণ্টা আগে

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৮ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
৯ ঘণ্টা আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি স্থানীয়দের।
১০ ঘণ্টা আগে

শারীরিক অসুস্থতা ও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার এই সিদ্ধান্তের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদীয় প্রতিনিধিত্বে পরিবর্তন আসতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
১৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল–২০২৬ কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হলেও প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে