
অন্তবর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজয়ানা হাসান বলেছেন যে, ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণের জন্য সকল ইটভাটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। গত শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান আরও বলেন, নির্মাণ কাজে পোড়া ইট ব্যবহার না করার জন্য ইতোমধ্যে সরকারি দফতরে চিঠি দেওয়া হয়েছে। নির্মাণ কাজে ইটের সবচেয়ে বড় ভোক্তা সরকার। সরকার রাস্তা ও ভবন নির্মাণে ইট ব্যবহার করে। বড় আকারের কাজে ইট ব্যবহার করা হয়। সরকারকে ইট পোড়ানোর বিকল্প ব্যবস্থা নিতে হবে। সরকার চাহিদাপত্র দিলেই এর সমাধান হতে পারে।
অন্তবর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটভাটা। সরকার এগুলো বন্ধে কঠোর অবস্থান নিচ্ছে। দেশে নতুন ইটভাটায় কোনো ছাড়পত্র দেওয়া হবে না। ৩ হাজার ৪৯১টি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র না থাকায় তাদের কার্যক্রম বন্ধ থাকবে।
সরকারের আওতায় যেগুলো ইটভাটা থাকবে সেই গুলো বাদ দিয়ে বাকি গুলো গুলোর ব্যাপারে সরকার প্রণোদনার ব্যবস্থা করবে। তবে ব্লক ইট উৎপাদনে প্রয়োজনে সরকার প্রণোদনা দেবে। নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না। আমরা কোনোভাবেই ইটভাটা অনুমোদন করছি না। যেসব এলাকায় ইটভাটা থেকে দূষণের অভিযোগ আসছে আমরা সেখানে ইটভাটা বন্ধ করার ব্যবস্থা নিচ্ছি।
তিনি আরও যোগ করে বলেন, "আমরা আপাতত জিগজ্যাগ ইট ভাটায় কোনো অভিযান চালাচ্ছি না কারণ অনেকেই জিগজ্যাগ ইট ভাটায় বিনিয়োগ করেছেন। আমরা এসব ইটভাটার মালিকদের সতর্ক করে দিয়েছি এবং কমিটি গঠন করেছি যাতে তারা নিয়ম-নীতি মেনে ইট উৎপাদন করে।" এলাকা ও কমিটি পরিদর্শনে কোনো অনিয়ম পেলে এসব ইটভাটা ভেঙে ফেলা হবে।”

সরকারি বাঙলা কলেজে তিনটি বাস থাকলেও শিক্ষার্থীদের প্রয়োজনের সময় তা পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সিলেবাসভুক্ত বাধ্যতামূলক মাঠকর্মে যাতায়াতের জন্য আবেদন করেও বাস পাননি বলে অভিযোগ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। আনুষঙ্গিক খরচ বহনের প্রস্তাব দিয়েও পরিবহন সুবিধা না পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
২১ ঘণ্টা আগে

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। মাত্র ১৭ দিন আগে তাদের পরিচয় থেকে এই সম্পর্কের শুরু। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। পরে তাঁর ডাকে তাজমিন কক্সবাজারে যায় বলে জানা গেছে। তবে ঠিক কবে সে কক্সবাজারে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
২১ ঘণ্টা আগে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের খবর পাওয়া গেছে। দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
১ দিন আগে

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
৬ দিন আগে

ময়মনসিংহের দক্ষিণ গশফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান টনিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার। জানাযায়, মোঃ মেহেদি হাসান টনিক কান্দিপাড়া বাসিন্দা মোঃ নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগী নাছিমা আক্তার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বাদী হয়ে উপজেলার পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন।
৬ দিন আগে

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৬ দিন আগে

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৬ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৬ দিন আগে